Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Game

2 years ago

Michael Boxall:বর্ণবিদ্বেষ! শিকার নিউজিল্যান্ডের খেলোয়াড়

Michael Boxall
Michael Boxall

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের আন্তর্জাতিক ফুটবলে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলল নিউজিল্যান্ড। তাদের দলের এক খেলোয়াড়কে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে বলে জানিয়েছে।

নিউজ়িল্যান্ডের তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে কাতারের একটি ম্যাচ ছিল। খেলা হচ্ছিল অস্ট্রিয়ার একটি মাঠে। অভিযোগ, তাদের একজন খেলোয়াড়কে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়। খেলা চলার সময় মাঠের মধ্যেই খারাপ আচরন করা হয়।

নিউজিল্যান্ড এবং কাতার ম্যাচের প্রথম অর্ধেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তখন ১-০ গোলে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। এই ঘটনার পরেই ওই ম্যাচ আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা।

এবিষয়ে নিউজিল্যান্ড ফুটবল ফেডেরাশনের তরফে একটি টুইট করা হয়। ওই টুইটে লেখা হয়, "মাইকেল বক্সালকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। ম্যাচের প্রথম অর্ধেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন কাতারের খেলোয়াড়রা। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেকারণে নিউজিল্যান্ডের তরফে ম্যাচের দ্বিতীয় অর্ধ খেলা থেকে বিরত ছিল।"


You might also like!