Game

3 years ago

Prize money increased For domestic cricket: পুরস্কার মূল্য বাড়ল ঘরোয়া ক্রিকেটের, আগের থেকে আট গুণ বেশি পাবে মেয়েরা

Prize money has increased for domestic cricket
Prize money has increased for domestic cricket

 

মুম্বই, ১৭ এপ্রিল : ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ খেলে যে পরিমাণ অর্থ রোজগার করেন তার তুলনায় নগণ্য ঘরোয়া ক্রিকেটের পুরস্কার মূল্য। এবার সেই বৈষম্য অনেকাংশে দূর করতে উদ্যোগী হল বিসিসিআই। রবিবার কলকাতা বনাম মুম্বই ম্যাচ চলাকালীন বড় ঘোষণা করেন বোর্ডের সচিব জয় শাহ। টুইটারে তিনি লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিসিসিআইয়ের সমস্ত ঘরোয়া প্রতিযোগিতার পুরস্কার মূল্য বাড়ানো হল। ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করার প্রচেষ্টা আমরা চালিয়ে যাব যা আসলে ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড। রঞ্জি ট্রফি জয়ীরা ২ কোটির জায়গায় এবার থেকে ৫ কোটি টাকা পাবে। মেয়েদের সিনিয়র দলের একদিনের টুর্নামেন্টের পুরস্কার ৬ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা করা হল।

আগের এবং সংশোধিত পুরস্কার মূল্যের টুর্নামেন্ট ভিত্তিক একটি তালিকা প্রকাশ করেছেন অমিত শাহের পুত্র। তা থেকেই জানা যাচ্ছে, রঞ্জি ট্রফির রানার আপ দল (এ মরশুমে রানার আপ হয়েছিল বাংলা) এতদিন ১ কোটি টাকা পেত। আগামী মরশুম থেকে পাবে ৩ কোটি। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পেত ৫০ লক্ষ টাকা করে, যা বাড়িয়ে ১ কোটি টাকা করা হল।

You might also like!