Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Liverpool:প্রিমিয়ার লিগ : চেলসিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল

Liverpool
Liverpool

 

লিভারপুল, ১ ফেব্রুয়ারি : লিভারপুল প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল। চেলসিকেও কোনো পাত্তাই দিল না। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ইয়ুর্গেন ক্লপের দল। ক্রিস্টোফার এনকুনকুর গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মাউরিসিও পচেত্তিনোর চেলসি।

প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার (৩১ জানুয়ারি) রাতে অ্যানফিল্ডে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। অল রেডদের হয়ে একটি করে গোল করেছেন দিয়েগো জোটা, কনর ব্র্যাডলি, ডমিনিক সোবোস্লাই এবং লুইস দিয়াজ। লিভারপুল এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল। ২২ ম্যাচে ১৫ জয় এবং ১ হারে ৫১ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি ১ ম্যাচ কম খেলে ৫ পয়েন্টে পিছিয়ে।


You might also like!