Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Pat Cummins and Deepti Sharma :ডিসেম্বরের আইসিসি-র সেরা প্যাট কামিন্স, শ্রেষ্ঠ মহিলা ক্রিকেটার ভারতের দীপ্তি

Pat Cummins and Deepti Sharma
Pat Cummins and Deepti Sharma

 

দুবাই, ১৬ জানুয়ারি : আইসিসি ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আর ডিসেম্বরের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন ভারতের দীপ্তি শর্মা। সেরা হওয়ার পথে তিনি হারিয়েছেন ভারতীয় জেমিমা রদ্রিগেজ ও জিম্বাবুয়ের মারাঙ্গেকে।

ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন তাইজুল। আর মিরপুরে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছিলেন ৫ উইকেট। ১৫ উইকেট নিয়ে সিরিজসেরাও হন ৩১ তাইজুল। আর নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস মিরপুর টেস্টে বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি সেই ম্যাচের প্রথম ইনিংসে ৮৭ রান করা মিডল অর্ডার এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসেও করেন ৪০ রান।

এর আগে সিলেটে প্রথম টেস্টে ৪২ ও ১২ রান করার পাশাপাশি বল হাতে ৪ ও ১ উইকেট নেন তিনি। তবে তাঁদেরকে ছাপিয়ে কামিন্স সেরা হয়েছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করার জন্য। পার্থে প্রথম টেস্টে ৩ উইকেট নেওয়া পেসার মেলবোর্নে বক্সিং ডের দুই ইনিংসেই নেন ৫টি করে উইকেট।


You might also like!