Game

3 months ago

World Cup 2026: তিউনিসিয়াকে ৩-১ গোলে হারালো নেদারল্যান্ডস

Ronald Koeman's men have avoided a knockout round clash against Brazil
Ronald Koeman's men have avoided a knockout round clash against Brazil

 

কলকাতা, ২৬ জুন : তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নিল ডাচরা। ক্যানসাস সিটিতে বৃহস্পতিবার রাতে গ্রুপের পর্বের শেষ রাউন্ডে ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল। নেদারল্যান্ডসের হয়ে একটি করে গোল করেন ব্রায়ান ব্রবি ও ইয়ান পল ফন হেকে। অন্য গোলটি হয়েছে আত্মঘাতী থেকে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। এদিন আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে, ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নক আউটে জায়গা করে নিয়েছে জাপান। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে সুইডেন। তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে তিউনিসিয়া। গ্রুপ সেরা হয়ে ব্রাজিলের মুখোমুখি হবে না নেদারল্যান্ডস। শেষ বত্রিশে তারা খেলবে মরক্কোর বিপক্ষে।

You might also like!