Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Neeraj Chopra:'ক্লান্ত' নীরজ জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয়

Neeraj Chopra
Neeraj Chopra

 

কলকাতা, ১ সেপ্টেম্বর : ডায়মন্ড লিগের জুরিখ পর্বে দ্বিতীয় হলেন নীরজ। নীরজ চোপড়া শুরু করলেন ৮০.৭৯ মিটার ছুড়ে। ডায়মন্ড লিগে এ বারের সংস্করণে অপরাজিত নীরজ। জুরিখের এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় থ্রো অবশ্য ফাউল হল। চতুর্থ রাউন্ডে প্রত্যাবর্তন। ৮৫.২২ মিটার থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ফের ফাউল। ষষ্ঠ অর্থাৎ ফাইনাল থ্রো-তে ৮৫.৭১ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। শীর্ষস্থান দখল করেন এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ। তিনি ছুড়েছেন ৮৫.৮৬ মিটার। জার্মানির জুলিয়েন ওয়েবার ৮৫.০৪ মিটারে তৃতীয়।

ডায়মন্ড লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ এ বারও ফাইনাল নিশ্চিত করেছেন। ১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে ফাইনাল। এ মরশুমের ডায়মন্ড লিগে দোহা, লসেন পর্বে জিতেছেন নীরজ। জুরিখে একশো শতাংশ দিতে পারেননি নীরজ। কারণ ক্লান্তি। জুরিখে ইভেন্টের আগে সাংবাদিক সম্মেলনে নীরজ জানিয়েছিলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর থেকে কাঁধ এবং পিঠে ব্যাথা হচ্ছে তাঁর। পুরো ফিট না থাকা সত্ত্বেও দ্বিতীয় স্থানও খারাপ ফল নয়।


You might also like!