Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

David Warner:অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান: ওয়ার্নারের ওপরে শুধু পন্টিং

David Warner
David Warner

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টে ওয়ার্নার যখন ব্যাটিংয়ে নামেন সব সংস্করণ মিলিয়ে তাঁর রান ছিল ১৮৪৭৭। যেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় তাঁর ওপরে ছিলেন দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ। 

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়াহকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে বসতে ওয়ার্নারের প্রয়োজন ছিল ২০ রান। পাকিস্তানি ফিল্ডার আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ ছাড়ায় আজ ওয়াহকে ছাড়িয়ে যেতে পেরেছেন ওয়ার্নার।ইনিংসের ১৬তম ওভারে হাসান আলীর করা বলটি ওয়ার্নারের ব্যাটের কানা ছুঁয়ে বাউন্ডারি হতেই ওয়াহকে ছাড়িয়ে যান অস্ট্রেলিয়া ওপেনার। প্রথম ইনিংসে ৩৮ রানে আউট হওয়া ওয়ার্নারের রান এখন ১৮৫১৫। ৪৬০ ইনিংসে ৪৯ শতক ও ৯৩ অর্ধশতকে ওয়ার্নারের গড় ৪২.৫৬।

শীর্ষে থাকা পন্টিংকে হয়তো ছাড়ানো সম্ভব নয় ওয়ার্নারের। এখনো অস্ট্রেলিয়ান ওপেনারের চেয়ে ৮৮৫৩ রানে এগিয়ে আছেন পন্টিং। তিনি খেলেছেন ৬৬৭ ইনিংস, গড় ৪৫.৮৪। শতক ৭০টি, অর্ধশতক ৭০টি। ওয়াহর শতক ৩৫টি, অর্ধশতক ৯৫টি। অস্ট্রেলিয়ার হয়ে শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন হলেন অ্যালান বোর্ডার ও মাইকেল ক্লার্ক। ৫১৭ ইনিংসে বোর্ডারের রান ১৭৬৯৮। গড় ৪০.৭৭, শতক ৩০টি , অর্ধশতক ১০২টি। ক্লার্ক ৪৪৯ ইনিংসে ৪৫.২৬ গড়ে রান করেছেন ১৭১১২। শতক ৩৬টি, অর্ধশতক ৮৬টি।

আর একটি শতক পেলেই ৫০তম শতকের মালিক হবে অস্ট্রেলিয়ান এই ওপেনার। সেই রেকর্ডটা নিঃসন্দেহে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংস কিংবা বিদায়ী সিডনি টেস্টেই করতে চাইবেন। টেস্টে ওয়ার্নারের শতক ২৬টি, ওয়ানডেতে ২২টি আর টি-টোয়েন্টিতে ১টি।


You might also like!