Game

1 hour ago

World Cup 2026: স্কটল্যান্ডকে ১-০ গোলে হারালো মরক্কো

Morocco's Ismael Saibari celebrates after the match
Morocco's Ismael Saibari celebrates after the match

 

কলকাতা, ২০ জুন : ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ভারতীয় সময় শনিবার ভোরে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আপাতত ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে মরক্কো। এই জয়ে তারা নকআউট পর্বে ওঠার পথে রয়েছে। ব্যবধান গড়ে দেওয়ার গোলটি করেছেন ইসমায়েল সাইবারি। বিশ্বকাপ অভিষেকে ব্রাজিলের বিরুদ্ধে গোল পাওয়া ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা দ্বিতীয় ম্যাচেও গোলে পেলেন। জাতীয় দলের হয়ে তাঁর গোল হলো ১১টি।

ঘড়ির কাঁটা প্রথম মিনিট পেরোতেই , ৭১ সেকেন্ডের মাথায় স্কটল্যান্ডের জালে বল পাঠিয়ে উল্লাসে ফেটে পড়ল মরক্কো। এমন শুরুর পরও প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি তারা। তবে, ধারহীন ফুটবলে ঘুরে দাঁড়ানোর মতো কিছুই করতে পারেনি স্কটিশরা। ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে মরক্কো। স্কটল্যান্ডের ছয় শটের একটিও লক্ষ্যে ছিল না।

ব্রাজিলের সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরু করার পর এদিন স্কটিশদের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মরক্কো। আর এই জয়ে দুটি ম্যাচ থেকে মরক্কোর পয়েন্ট হলো ৪। আর প্রথম ম্যাচে হাইতিকে হারানো স্কটল্যান্ড দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শেষ রাউন্ডে হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। 

You might also like!