Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Mohammad Shami: ভুলতে পারেননি বিশ্বকাপ ফাইনালের হার, আক্ষেপ যায়নি এখনও, বললেন মহম্মদ শামি

Mohammad Shami
Mohammad Shami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ের পর পেরিয়ে গিয়েছে একটা গোটা মাস। তারপরেও আক্ষেপ যাচ্ছে না, বিশ্বকাপে ভারতের সফলতম বোলার মহম্মদ শামির। শুধু তাই নয়, ওই হারের কারণ হিসেবে কোনও সন্তোষজনক ব্যাখ্যাও তিনি এখনও খুঁজে পাননি বলে জানান শামি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ফাইনালে নিজেদের একশো শতাংশ দিয়েও ম্যাচটা জেতা যায়নি। কীভাবে এবং কোথায় ভুল হয়ে গেল, তার কোনও ব্যাখ্যাই নেই তাঁর কাছে।

এর আগেও তিনি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। সেই সময় তিনি অনেকে বলছিল, আমরা ভুল পিচ বেছেছি। অনেকে বলছিল, আরও বেশি রান করতে হত। যার যা মনে হচ্ছিল বলছিল। কিন্তু তারা তো কেউ মাঠে নেমে খেলেনি। আমরা খেলেছি। একটা দল হিসাবে খেলেছি। কিন্তু কয়েক ঘণ্টায় সব বদলে গিয়েছিল।


You might also like!