Game

2 years ago

Stuart Broad :কেরিয়ারের শেষটা হয়তো এভাবেই চেয়েছিলেন ব্রড, জয় নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ার

Maybe this is how Broad wanted the end of his career, the victory was confirmed by Australia
Maybe this is how Broad wanted the end of his career, the victory was confirmed by Australia

 

লন্ডন, ১ আগস্ট : কেরিয়ারের শেষ ম্যাচে জ্বলে উঠলেন কিংবদন্তি স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ার নিশ্চিত জয় কেড়ে নিলেন। ইংল্যান্ড জিতল ৪৯ রানে। সিরিজ হয়ে গেল ২-২। আর রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ক্রিকেটকে গুডবাই জানালেন। কি দুর্দান্ত অবসর! কেরিয়ারের শেষ টেস্ট-এ অস্ট্রেলিয়ার শেষ দুটি উইকেট নিয়ে ম্যাচ ফিনিশ করলেন স্টুয়ার্ট ব্রড।

ক্রিস ওকস চার উইকেট নেন। মইন আলি নেন তিন উইকেট। তবে সারা স্টেডিয়ামের নজর ছিল শেষ ম্যাচে নামা স্টুয়ার্ট ব্রডের দিকেই। জোড়া উইকেটে থামলেন এই পেসার। টেস্ট ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৬০৪। রাত তখন ১১.৩০টা। ব্রড স্টেডিয়াম ছাড়লেন চোখের জল মুছতে মুছতে। সারা স্টেডিয়ামের দর্শকরাও উঠে দাঁড়ায়ে হাততালি দিলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য! কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকাররাও তাকে অভিনন্দন জানালেন। ক্রিকেট মাঠে এমন দৃশ্য কবে দেখা গেছে জানা নেই! টেস্ট ক্রিকেট আবারো উজ্জীবিত হল!


You might also like!