Game

2 years ago

Major League Cricket Champions MI:উদ্বোধনী মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়ন এমআই

Major League Cricket Champions MI
Major League Cricket Champions MI

 

টেক্সাস ,৩১ জুলাই: ইন্ডিয়ান প্রিমিয়র লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে পা রেখেই পেল সাফল্য। এমএলসির প্রথম সংস্করণে চ্যাম্পিয়নের খেতাব পেল এমআই নিউইয়র্ক।

ভারতীয় সময় সোমবার সকালে শুরু হয় মেজর লিগ ক্রিকেটের ফাইনাল। এমআই নিউইয়র্ক মুখোমুখি হয়েছিল সিয়াটল অকার্সএর। প্রথমে ব্যাট করে ভালোই রান তুলেছিল সিয়াটল। কিন্তু এমআই ক্যাপ্টেন নিকোলাস পুরানের ব্যাটিং দাপটে সেই রান টপকাতে বেশি বেগ পেতে হয়নিl মাত্র ৪০ বলে শতরান হাঁকালেন। আর ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেছেন। ৭ উইকেটে সিয়াটলকে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণের খেতাব পেল এমআই।


You might also like!