Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Kerala Blasters Vs Mahun Bagan : চোট সমস্যা নিয়েই নিয়েই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পয়েন্ট চায় বাগান শিবির

Mahun Bagan Vs Kerala FC (Symbolic Picture)
Mahun Bagan Vs Kerala FC (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার কেরালা ব্লাস্টার্স ম্যাচে হ‌্যামিল, সাহাল ও গ্লেন মার্টিন্সের খেলার সম্ভাবনা খুবই কম। তাঁদের খেলা প্রসঙ্গে বাগান কোচ ফেরান্দো বলেন, “শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা ছাড়া উপায় নেই। কিন্তু আমার মনে হয় নামা কঠিন হবে।” সামনেই এএফসি এশিয়ান কাপ। 

দোহায় জাতীয় শিবির শুরু হতে দিন চারেক বাকি। তার আগে সাহালের চোটের খোঁজ নিচ্ছেন স্বয়ং জাতীয় কোচ ইগর স্টিমাচও। এশিয়ান কাপে জাতীয় দলের অন্যতম ভরসা সাহাল। এদিকে আনোয়ার আলি, সাহাল, গ্লেনদের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার জন্য আগামী কয়েক মাসের দিকে তাকিয়ে রয়েছেন ফেরান্দো। তবে মোহনবাগান কোচ নিজেও নিশ্চিত নন কবে আবার চোট মুক্ত পুরো দল হাতে পাবেন। 

উল্লেখ্য বুধবার  মোহন বাগানের প্রতি পক্ষ হিসাবে মাঠে নামছে কেরালা ব্লাস্টার্স।  যারা মুম্বই সিটি এফসিকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে কলকাতায় পা রেখেছে। সেই মুম্বই, যাদের কাছে হারতে হয়েছিল জেসন কামিংসদেরও। শুধু তাই নয়, লিগ  অভিযানের শুরুতে টানা সাত ম্যাচ অপরাজিত থাকা মোহনবাগানই এখন হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। ঘরের মাঠে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট না এলে দিমিত্রি পেত্রাতোসরা যে আরও চাপে পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না।  

তবে এই ম্যাচেই কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন রক্ষণের হেক্টর ইউস্তে ও আশিস রাই। মনে করা হচ্ছে ,যা কিছুটা হলেও স্বস্তিতে রাখবে ফেরান্দোকে। 

You might also like!