Game

3 years ago

IPL 2023- GT vs LSG:মুখোমুখি লখনউ ও গুজরাট, শেষ ম্যাচের 'বদলা'র জন্য তৈরি লখনউ

IPL 2023- GT vs LSG
IPL 2023- GT vs LSG

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এই মুহূর্তে চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এখান থেকে শীর্ষস্থানে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর লখনউ দল। গত ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে লখনউ। রবিবার তাদের মুখোমুখি গুজরাট টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এই আইপিএলেও একইরকমভাবে জয়ের রথ অব্যাহত রেখেছে। ১০টি ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। গত ম্যাচে রাজস্থানকে রীতিমতো পর্যুদস্ত করে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার আগে ভীষণ চাঙ্গা গুজরাট। ‌

চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে এই দুই দল। প্রথম লেগের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ১৩৬ রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল লখনউ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক বলে সেখানে হাই-স্কোরিং ম্যাচ হবে বলেই আশা বিশেষজ্ঞদের।

চোটের জন্য ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। তাঁর বদলে দলে এসেছেন করুণ নায়ার। যদিও, তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে নিশ্চয়তা নেই এখনও।

আইপিএলের ইতিহাসে এই দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩ বার। ৩ বারই জয় পেয়েছে গুজরাট টাইটান্স।

You might also like!