Game

2 years ago

Lionel Messi:জার্সি বিক্রির সব রেকর্ড ভেঙ্গে দিলেন লিওনেল মেসি

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মাত্র ২৪ ঘন্টায় লিওনেল মেসির ইন্টার মিয়ামির ১০ নম্বর জার্সি সবচেয়ে বেশি বিক্রি হল। যা বিশ্ব রেকর্ড করল। তিনি পেছনে ফেললেন টমি ব্র্যাডি, লেবরন জেমস এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে। এদিকে, এই রেকর্ডের মাঝেই আলোচনার মধ্যে চলে এসেছে লিও'র মার্ভেল স্টাইলে গোল উদযাপন।

উল্লেখ্য, এতদিন সবচেয়ে বেশি জার্সির বিক্রির রেকর্ড ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২১ এ ম্যানচেস্টার ইউনাইটেডে এই কীর্তি গড়েছিলেন রোনালদো। কিন্তু ইন্টার মায়ামিতে গিয়ে লিও ভেঙে দিলেন সেই রেকর্ড।

আর আমেরিকাতে ২০২০তে বেশি জার্সি বিক্রির রেকর্ড ছিল টম ব্র্যাডির। আর ২০১৮ তে লেকার্সে নাম লিখিয়ে দুই বছর বেশি জার্সি বিক্রির রেকর্ড ধরে রেখেছিলেন মার্কিন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমস।


You might also like!