Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Rahul Dravid : যেমন বাপ তেমন বেটা! মাঠে নেমে ৯৮ রান করে দলকে জেতালেন রাহুল-পুত্র সমিত

Samit Dravid  (Collected)
Samit Dravid (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমিত দ্রাবিড়, তার  খেলার ধরন অবিকল বাবার মতো। সমিত দ্রাবিড়।,রাহুল দ্রাবিড়ের বড় ছেলে। কর্নাটকের হয়ে এখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেন। এই বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের পরিচিতি তৈরি করেছেন। তাঁর ব্যাটেই কোচবিহার ট্রফিতে জম্মু ও কাশ্মীরকে হারিয়েছে কর্নাটক।

জম্মুর মাঠে প্রথম ইনিংসে ১৭০ রান করেছিল ঘরোয়া দল। জবাবে কর্নাটকের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সমিত। সাবলীল ব্যাটিং করেন। চতুর্থ উইকেটে সতীর্থ কার্তিকেয় কেপির সঙ্গে ২৩৩ রানের জুটি বাঁধেন। সেই জুটিই দলকে জিতিয়ে দেয়।

১৫৯ বলে ৯৮ রানের ইনিংস খেলেন সমিত। ইনিংসে মারেন ১৩টি চার ও একটি ছক্কা। যত ক্ষণ ক্রিজ়ে ছিলেন তত ক্ষণ তাঁকে দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে। সামনের পায়ে, পিছনের পায়ে সাবলীল ব্যাটিং করছিলেন। পেসারদের পাশাপাশি স্পিনারদেরও অবলীলায় খেলছিলেন। তাঁর ব্যাট করার ধরন দ্রাবিড়়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। ঠিক যে ভাবে তিনি মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে ব্যাট করতেন, সমিতও তাই করেছেন। শতরানের থেকে ২ রান দূরে আউট হয়ে যান তিনি।

প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪০০ রানের ডিক্লেয়ার দেয় কর্নাটক। দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অল আউট হয়ে যায় জম্মু ও কাশ্মীর। ফলে ইনিংস ও ১৩০ রানে জেতে কর্নাটক।

You might also like!