Game

2 years ago

Desperate legendary: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনে হতাশ কিংবদন্তি পেসার অ‍্যামব্রোজ

Legendary pacer Ambrose is frustrated by the decline of West Indies cricket
Legendary pacer Ambrose is frustrated by the decline of West Indies cricket

 

পোর্ট অফ স্পেন, ২৫ জুলাই: ওয়েষ্ট ইন্ডিজের খারাপ পারফরমেন্স দেখে রীতিমতো হতাশ ওয়েস্ট ইন্ডিজের সাতের দশক থেকে নয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত বিশ্ব ক্রিকেটকে শাসন করা অ‍্যামব্রোজ। তিনি বলছেন, ওয়েষ্ট ইন্ডিজের সেই সুনাম এখন নষ্ট হয়ে গিয়েছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আমরা ব্যর্থ, টেস্টেও তাই। এই বিষয় গুলো আমাকে ভীষণ যন্ত্রণা দেয়।

ব্যর্থতার কারণ রয়েছে আরো অনেক। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব তো রয়েছেই। সেই সঙ্গে বলব, আমরা পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারিনি। যার মাশুল আমাদের গুনতে হচ্ছে। এর দায় শুধু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নয়, আমাদেরও।

তাছাড়া বেশ কয়েক বছর ধরে ক্যারিবিয়ান ক্রিকেটের সেরা প্রতিভারা বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে। দেশের হয়ে খেলার থেকে এই লিগকেই বাড়তি গুরুত্ব দিয়েছে। এর একটাই কারণ অর্থ। আপনি কাউকে বাধা দিতে পারেন না। ফ্র্যাঞ্চাইজি লিগ

খেলোয়াররা যে অর্থ উপার্জন করে, সেটা দেওয়ার ক্ষমতা আমাদের বোর্ডের নেই। বাস্তবটা তাই মেনে নেওয়াই ভাল।

এনিয়ে আমার সাহায্য করতে আপত্তি নেই। ক্রিকেট থেকে অনেক পেয়েছি। এবার কিছু ফিরিয়ে দিতে চাই।

You might also like!