Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Game

2 months ago

LaLiga Robbery: লা লিগা, পয়েন্ট হারাল শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ

Xabi Alonso
Xabi Alonso

 

মাদ্রিদ, ১ ডিসেম্বর : প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেলে গোল খেল রিয়াল মাদ্রিদ। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে গোল করে সমতায় ফিরলেও জয়ের পথে ফিরতে পারল না তারা। আবারও পয়েন্ট হারাল শাবি আলোন্সোর দল। জিরোনার মাঠে রবিবার রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে জিরোনার বিরুদ্ধে। ওনাহি জিরোনাকে এগিয়ে দেওয়ার পর পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন কিলিয়ান এমবাপে। লা লিগায় টানা তিন ম্যাচ ড্র করল রিয়াল। এর ফলে শীর্ষে ওঠার সুযোগও হারাল তারা।

১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সিলোনা। অবনমন অঞ্চলে থাকা দলের বিপক্ষে গোলের জন্য ২৫টি শট নিয়ে কেবল ৪টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। জিরোনার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল।

You might also like!