Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Barcelona : লা লিগা : তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড খকের গোলে বার্সা ফিরল জয়ে

Barcelona
Barcelona

 

বার্সিলোনা, ১ ফেব্রুয়ারি : ম্যাচের শুরু থেকে আক্রমণে আধিপত্য থাকলেও গোল পাচ্ছিল না বার্সেলোনা।শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে বদলি নামার পরই গোলের দেখা পেল বার্সা। দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিলেন ভিতর তরুণ ব্রাজিলিয়ান খক। আর তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটিই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল। সেই সঙ্গে ওসাসুনাকে হারিয়ে জয়ের পথে ফিরল শাভি এর্নান্দেসের দল।বার্সেলোনার জার্সিতে ৬ ম্যাচে তার প্রথম গোল এটি।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। লিগে গত রাউন্ডে ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হেরেছিল।এই ম্যাচ হেরেই শাভি মরসুম শেষে দায়িত্ব ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন। তারপর প্রথমবার মাঠে নামল কাতালান দলটি। ২২ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মরসুমের চমক জিরোনা। আর ২৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ওসাসুনা।


You might also like!