Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023:এশিয়ান গেমসে ১০ হাজার মিটার রেসে রুপো কার্তিকের, ব্রোঞ্জ গুলবীরের

Karthik's silver, Gulbir's bronze in the 10,000m race at the Asian Games
Karthik's silver, Gulbir's bronze in the 10,000m race at the Asian Games

 

হানঝাউ : ১৯তম এশিয়ান গেমসে আরও দুটি পদক জিতল ভারতীয় অ্যাথলিটরা । হানঝাউ গেমসে পুরুষদের ১০ হাজার মিটার রেসে রুপো পেয়েছেন ভারতের কার্তিক কুমার। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের লং ডিসট্যান্স রানার গুলবীর সিং।

ভারতীয় অ্যাথলিটরা ১৯তম এশিয়ান গেমস থেকে একের পর এক পদক দিয়েই চলেছেন দেশকে। গতকাল, ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছে অ্যাথলেটিক্সের ইভেন্ট। প্রথম দিন অ্যাথলেটিক্স থেকে দেশকে পদক দিয়েছিলেন কিরণ বালিয়া। মেয়েদের শট পাট ইভেন্টে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। ৭২ বছর পর শট পাট থেকে দেশকে পদক এনে দিয়েছেন কিরণ বালিয়া। শনিবার এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে ভারতকে আরও ২টি পদক দিলেন দুই লং ডিসট্যান্স রানার। হানঝাউ গেমসে পুরুষদের ১০ হাজার মিটার রেসে রুপো পেয়েছেন ভারতের কার্তিক কুমার। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের লং ডিসট্যান্স রানার গুলবীর সিং। এশিয়াডে পুরুষদের ১০ হাজার মিটারের ফাইনালে রেস শেষ করতে কার্তিক কুমার সময় নেন ২৮:১৫.৩৮ সেকেন্ড। অন্যদিকে গুলবীর সিং ১০ হাজার মিটারের ফাইনাল রেস শেষ করতে সময় নেন ২৮:১৭.২১ সেকেন্ড।

১০ হাজার মিটার দৌড়ে জোড়া পদক ভারতে এসেছে। আর বাহরিনের লং ডিসট্যান্স রানার বিরহানু ইয়েমাতাও বালেউ সোনা জিতেছেন। এশিয়ান গেমসে পুরুষদের ১০ হাজার মিটার রেসের ফাইনাল ২৭ বছরের বিরহানু শেষ করেন ২৮:১৩.৬২ সেকেন্ডে।

You might also like!