Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Kane Williamson:আবারও চোটে পড়ে মাঠের বাইরে কেইন উইলিয়ামসন

Kane Williamson
Kane Williamson

 

ওয়েলিংটন, ১৫ জানুয়ারি : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবারও চোটে পড়ে সিরিজের বাইরে চলে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। পাঁচটি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহত হলেন। তার স্ক্যান করানো হবে। দ্বিতীয় টি–টোয়েন্টিতে তিনি উঠে যাওয়ার পর বাকি অংশে নেতৃত্ব দিয়েছিলেন টিম সাউদি। গত বছরের আইপিএলে পায়ের চোটের পাওয়ার জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। অক্টোবরে বিশ্বকাপে মাঠে ফিরলেও বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে মাঠে ফেরার ম্যাচে আবার চোট পেয়েছিলেন উইলিয়ামসন। এরপর আবার বিশ্বকাপেই মাঠে ফিরেছিলেন ভারতের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। সেই ম্যাচ হেরে বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি কিউইদের।

বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলেছেন উইলিয়ামসন। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন বিশ্রামে। বিশ্রাম কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফেরা উইলিয়ামসন আবার পড়লেন চোটে। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচে আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই টেস্টের আগে বাড়তি ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা নিউজিল্যান্ড কোচের।


You might also like!