Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Justin Langer: আইপিএল নিয়ে অজি তারকার মন্তব্য ঘিরে শোরগোল!

Justin Langer (File picture)
Justin Langer (File picture)

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে স্পোর্টস ইভেন্ট অলিম্পিকের সঙ্গে ক্রোড়পতি লিগের তুলনা করে বসলেন জাস্টিন ল্যাঙ্গার। আগামী মরশুমের আইপিএলে  প্রাক্তন বাঁহাতি ওপেনারকে লখনউ সুপার জায়ান্টের  হেড কোচের দায়িত্বে দেখা যাবে। মাঠে বল পড়ার আগে এভাবেই অলিম্পিকের সঙ্গে আইপিএলকে জুড়ে দেওয়ার চেষ্টা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ এবং ওপেনার।

লখনউ সুপার জায়ান্টের X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ল্যাঙ্গার বলেছেন, “আইপিএল অনেকটা অলিম্পিকের মতোই। কারণ এটা অনেক বড় ইভেন্ট। এবং অলিম্পিকের মতোই এখানে প্রতিটি ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই থাকে।” এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি ফের বলেন, “আইপিএলকে ক্রিকেটপ্রেমীরা মনপ্রাণ দিয়ে ভালবেসেছে। ঠিক অলিম্পিককে ভালোবাসার মতোই ব্যাপার। শুধু ভারত নয়, একাধিক ক্রিকেট খেলিয়ে দেশে আইপিএলকে সমাদর করা হয়। অলিম্পিকের ক্ষেত্রেও তো ব্যাপারটা তেমনই।”

অকপট  ল্যাঙ্গার জানালেন “রিকি পন্টিং একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সে ছিল। এখন দিল্লি ক্যাপিটালসে আছে। অন্যদিকে আমার আর এক কাছের বন্ধু টম মুডিও অনেক বছর ধরেই আইপিএলের সঙ্গে যুক্ত। ওদের সঙ্গে আলোচনার পরেই ভারতে কাজ করতে আসার সিদ্ধান্ত নিলাম।”

অ্যান্ডি ফ্লাওয়ার  ও গৌতম গম্ভীরের  বিদায়ের পর, আগামী মরশুমের জন্য কেএল রাহুলের  দলের দায়িত্ব নিয়েছেন ল্যাঙ্গার। তাঁর কোচ থাকার সময় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এর পর ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতেছিল প্যাট কামিন্সের দল। কিন্তু ক্রিকেটারদের বনিবনা না হওয়ার জন্য তিনি অজি দলের চাকরি ছাড়তে বাধ্য হন। এহেন ল্যাঙ্গার এবার লখনউয়ের কোচ হিসেবে কেমন পারফর্ম করেন সেটাই দেখার।


You might also like!