Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Jasshwi Jaiswal: আজ ডমিনিকায় ডেবিউ হচ্ছে যশশ্বী জয়সওয়ালের, হচ্ছেন রোহিতের ওপেনিং সঙ্গী

Jasshwi Jaiswal makes his debut in Dominica today
Jasshwi Jaiswal makes his debut in Dominica today

 

ডমিনিকা, ১২ জুলাই: আজ ডমিনিকায় প্রথম টেস্টে অভিষেক হতে চলেছে বাঁ হাতি ব্যাটার যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করবেন যশস্বী।তিনি ঘরোয়া ক্রিকেটে লাল-বলে যেমন ভালো পারফর্ম করেছেন তেমনি এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও স্ট্যান্ড বাই ছিলেন যশস্বী। এবার সুযোগ পেলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের মূল স্কোয়াডে।

পূজারার অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ব‍্যাট করবেন শুভমন গিল। ভবিষ্যতের কথা ভেবে তিন নম্বরে শুভমন গিলকে দেখে নেয়া হচ্ছে। এত দিন রোহিতের সঙ্গে ওপেন করেছেন শুভমন। ডমিনিকায় তিনি খেলবেন তিনে। অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘গিল নিজেও চাইছিল তিনে নম্বরে খেলতে। রাহুল দ্রাবিড়ের সঙ্গেও আলোচনা করেই এই সিদ্ধান্ত শুভমন নিয়েছে। তাছাড়া ওই পজিশনে খেললে আরও সাফল্য পাবে বলে মনে করে গিল। সে কারণেই যশস্বীকে ওপেন করানো হচ্ছে। ওপেনিং-এ ডান-বাঁ হাতি কম্বিনেশন রাখা যাবে।’

ব্যাটিং অর্ডারে বাঁ হাতির ব‍্যাটসম‍্যানের অভাব। ঋষভ পন্থ না থাকায় মিডল অর্ডারে একমাত্র বাঁ হাতি ব্যাটার এখন রবীন্দ্র জাডেজা। যশস্বীকে খেলানো টিম কম্বিনেশনে ব্যালান্স আনবে বলেই আধিনায়কের মত। অধিনায়ক বলছেন, ‘এখানে আমরা নতুন ওপেনিং কম্বিনেশন দেখে নিতে চাইছি। আশা করি, শুভমন ও যশস্বী এই সুযোগ কাজে লাগাতে পারবে এবং ভালো পারফর্ম করবে।’


You might also like!