Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

IPL 2024 : এগিয়ে আসছে আইপিএল! স্পনসর খোঁজার ব্যাপারে বড় সিদ্ধান্ত বোর্ডের

IPL 2024  (Symbolic Picture)
IPL 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএলকে ঘিরে যেমন ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার শেষ থাকে না, ঠিক তেমনই এই লিগে বিনিয়োগ করার জন্য পা বাড়িয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডগুলো। আইপিএলের আলোয় ব্র্যান্ডের প্রচারের কাজ সেরে নিতে চান ব্র্যান্ড মালিকরা। এই তালিকায় রয়েছে চিনা ব্র্যান্ডগুলিও। তবে এ বার চিনা ব্র্যান্ডগুলির বিরুদ্ধে বড়সর পদক্ষেপ করতে চলেছে বিসিসিআই। শুধু চিনই নয়। ভারতের সঙ্গে যে সমস্ত দেশের সম্পর্ক শীতল, তাদের থেকে দরপত্র না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ছাড়াও যে সব সংস্থা ফ‌্যান্টাসি গেমস, ক্রিপ্টোকারেন্সি, বেটিং সংস্থার থেকেও দরপত্র না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু স্পোর্টসওয়‌্যার প্রস্তুতকারক সংস্থাকেও ব্রাত‌্য করা হচ্ছে বলে জানা গিয়েছে। 

টাটা গ্রুপের সঙ্গে বোর্ডের চুক্তি গত বছরই শেষ হয়ে গিয়েছে। যে সংস্থার সঙ্গেই শেষ পর্যন্ত চুক্তি হোক, ২০২৮ পর্যন্ত হবে। আগামী পাঁচ বছরের জন‌্য। প্রধান স্পনসরশিপ সত্ত্বের রিজার্ভ প্রাইস রাখা হয়েছে বছর পিছু ৩৬০ কোটি টাকা। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, দরপত্র নিয়ে বিভিন্ন সংস্থাদের উৎসাহ মারাত্মক কিছু নয়।

যা শোনা যাচ্ছে, তাতে মার্চের শেষ দিকে শুরু হতে এবারের আইপিএল।তবে এবার এই টুর্নামেন্টের আলাদারকমের গুরুত্বও রয়েছে। কারণ আইপিএল শেষ হওয়ার দিন দশেকের মধ্যেই বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। ফলে বেশিরভাগ ক্রিকেটারই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আইপিএলকে দেখছে। 

You might also like!