Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Virat Kohli and Rohit Sharma:২০২৪ সালে ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচি, দম ফেলার ফুরসৎ নেই

Virat Kohli and Rohit Sharma
Virat Kohli and Rohit Sharma

 

মুম্বই, ২ জানুয়ারি : নতুন বছরের শুরু থেকেই বিরাট কোহলি ও রোহিত শর্মাদের রয়েছে ঠাসা সূচি। গত বছরের মতো এবারও বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাদের। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। এর পর দেশে ফিরে জানুয়ারির ১৯ তারিখ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। সেটি শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দেবে ভারত। জানুয়ারি ২৬ তারিখ থেকে শুরু হবে ইংল্যান্ডের সঙ্গে ব্যাটে বলে যুদ্ধ। পাঁচটি টেস্ট হবে ঘরের মাঠে। এই টেস্টগুলি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত হওয়ায়। কারণ এই সিরিজ়ের উপরেই নির্ভর করছে ভারতের টানা তৃতীয় বার ফাইনালে ওঠার সম্ভাবনা।

ইংল্যান্ড সিরিজ় শেষ হলে শুরু হবে আইপিএল। ভারতের প্রথম সারির ক্রিকেটারেরা ব্যস্ত থাকবেন আইপিএলে খেলতে। মার্চের চতুর্থ সপ্তাহ থেকে মে মাসের শেষ পর্যন্ত চলবে আইপিএল। এর পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরেই জুলাইয়ে ভারত যাবে শ্রীলঙ্কায় তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে। শ্রীলঙ্কা থেকে ফিরে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশে খেলবে বাংলাদেশের সঙ্গে সিরিজ।হবে দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।


You might also like!