Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

ICC World Cup 2023: আসন্ন বিশ্বকাপের দল ঘোষনা করল টিম ইন্ডিয়া, কে কে থাকছেন দলে?

Team India (File Picture)
Team India (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু এক দিনের বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার দল গুছিয়ে নিল টিম ইন্ডিয়া। আসুন দেখে নিন, একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। উইকেটকিপার সঞ্জু স্যামসন, পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা এবং তরুণ ব্যাটার তিলক বর্মা এই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করতে পারলেন না। যদিও আনফিট কেএল রাহুলকে এই দলে নেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ফিট না হতে পারেন, তাহলে সঞ্জু স্যামসনকে তাঁর জায়গায় নেওয়া হবে। স্যামসন রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকবেন।

ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর ইতিমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছেন। সেখানেই তিনি টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দেখা করেন। গত ২ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষেই ক্যান্ডিতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৪ অক্টোবর আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতেরা।

You might also like!