Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Ashia Cup 2023 : এশিয়া কাপে ভারতকে দিতে হবে অনেক প্রশ্নের উত্তর

Asia Cup  2023 India vs  Pakistan (File Picture)
Asia Cup 2023 India vs Pakistan (File Picture)

 

কলকাতা, ৩১ আগস্ট : আগামী ২ সেপ্টেম্বর ভারত এশিয়া কাপ অভিযান শুরু করছে পাকিস্তানের ম্যাচ দিয়ে। ইতিমধ্যেই পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে নেপালের বিরুদ্ধে। এশিয়া কাপকে সামনে রেখে এবার ভারত কেমন তৈরি তা দেখে নেওয়া যাক।

ভারতের স্কোয়াড:রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, প্রাসিধ কৃষ্ণা

রিজার্ভ: সাঞ্জু স্যামসন 

এশিয়া কাপে ভারতকে দিতে হবে অনেক প্রশ্নের উত্তর। প্রথমত দলে রয়েছে দীর্ঘ ইনজুরি থেকে ফেরা বুমরাহ, ও শ্রেয়াস। বুমরাহ যদিও টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দিয়েছেন ফর্মে থাকার আভাস। তবে দলে ফিরেই চারে বা ছয়ে যদি জায়গা পেয়ে যান আইয়ার, তাহলে তার মাথার ওপর ঝুলবে প্রশ্নবোধক চিহ্ন। অবশ্য ইনজুরির আগে গত বছর ভারতের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যাটিং গড় ছিল তার। পাঁচে খেলার কথা ছিল রাহুলের। কিন্তু ঠিক মতন সুস্থ না থাকার জন্য শেষ মুহূর্তে রাহুল দল থেকে বাদ পড়েছেন।

দ্বিতীয়ত, অধিনায়ক রোহিতের ফর্ম নিয়ে থাকবে প্রশ্ন। দারুণ ফর্মে থাকা কিষানকে হয়ত তার জন্য ছাড়তে হবে জায়গা। তবে শেষমেশ যদি রাহুলের জায়গায় খেলেন কিষান তাহলে কি কোহলিকে চারে খেলানো হবে কি না তা নিয়েও ভাবতে হচ্ছে ভারতকে। সব মিলিয়ে এশিয়া কাপের আগে ভারতের পরিকল্পনাটা এখনও হয়ত কিছুটা অগোছালো থেকে গিয়েছে। যদিও সমাধান হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ খেলা তিলককে দলে নিয়েছে তারা।




You might also like!