Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Rohit Sharma : টেস্ট ক্রিকেট নিয়ে হেলাফেলা করে না ভারত, মন্তব্য অধিনায়ক রোহিতের

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট মানচিত্রে টেস্টকে বাঁচাতে বদ্ধপরিকর ভারত। তাই এবার নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিতার দল নির্বাচন বিতর্কে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আজ, বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। তার আগে, এই বিতর্কে রোহিতের উত্তর, টেস্ট ক্রিকেট নিয়ে কখনও হেলাফেলা করে না ভারত।

বিতর্ক কোথায় ? প্রায় সব সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে নিউজিল্যান্ডে টেস্ট দল পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাতে রোহিতের প্রতিক্রিয়া, এমন বিষয় কখনও ভাবতে পারেন না তাঁরা। কারণ, টেস্ট ভারতের কাছে সবসময় ঐতিহ্যের। ক্রিকেটের সেরা ফরম্যাটে তাঁর দল সবসময় পূর্ণ শক্তিতেই মাঠে নামতে চায়।

কেপটাউনে দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাঠ থেকে সিরিজে সমতায় ফিরতে চায় ভারত অধিনায়ক। তাই তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেট সবসময় তাঁর কাছে চ্যালেঞ্জের। আর এই চ্যালেঞ্জ সবসময় তাঁরা নিতে চান। আইসিসি-র যা সূচি তাতে এই বছর একাধিক টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে।


You might also like!