Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Ind Vs Eng Test : কে এল রাহুলের অর্ধশতরান, হায়দরাবাদ টেস্টে লিড ভারতের

KL Rahul
KL Rahul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃহায়দরাবাদে ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন । প্রথম দিনে রোহিত শর্মা ছাড়া কারও উইকেট ফেলতে পারেনি ইংল্যান্ড । তবে দ্বিতীয় দিনের শুরুতেই দু'টি উইকেট পড়ে গিয়েছে ভারতের । যদিও, ইতিমধ্যেই ২০০ পার করে ফেলেছে ভারত । মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ইংল্যাল্ডের থেকে ২৪ রানে পিছিয়ে ভারত । প্রথম সেশনের শেষে রোহিতদের স্কোর ৫০ ওভারে তিন উইকেট খুঁইয়ে ২২২ । অর্ধশতরান করেছেন কে এল রাহুল ।

দ্বিতীয় দিনের শুরুতে প্রথম উইকেট পড়ে যশ্বসী জয়সওয়ালের । ৭৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি । তারপর আউট হন শুভমন গিলও । এরপর ম্যাচের হাল ধরেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার । তাঁদের জুটি ভারতকে এগিয়ে নিয়ে যায় । লাঞ্চ ব্রেকের আগে ২০০ পার করে ভারত ।

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের স্কোর ছিল ২৪৬ । দ্বিতীয় দিনে তা খুব সহজেই পার করে যাবে ভারত, তা একেবারেই স্পষ্ট । কতটা এগিয়ে থাকে রোহিতের টিম, সেটাই দেখার ।

You might also like!