Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

ICC Prize Money :ছেলে ও মেয়েদের প্রাইজমানি সমান করল আইসিসি

ICC
ICC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবৃহস্পতিবার যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় আইসিসি। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে নিজেদের সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করেন, 'এটি এই খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। বৈশ্বিক আসরে অংশ নেওয়া নারী ও পুরুষরা এখন সমান প্রাইজমানি পাবেন। আমি খুবই আনন্দিত আজ।'

'২০১৭ সাল থেকে অর্থ পুরস্কারের বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি। এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।'

২০২২ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তান ৮ লাখ ডলার। মেয়েদের বিশ্বকাপের বেলায় এই অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ ডলার।এদিকে টেস্টে মন্থর ওভার রেটের শাস্তি কমিয়েছে আইসিসি। আগে প্রতি ওভার কমের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হতো। এখন প্রতি ওভারের জন্য কাটা হবে ৫ শতাংশ। সর্বোচ্চ কাটা হতে পারে ৫০ শতাংশ।আইসিসির ঘোষণার পরেই জয় শাহ টুইট করেন । লেখেন, "নতুন ভোরের শুরু। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।" উল্লেখ্য,গত বছরই ছেলে এবং মেয়েদের সমান ম্যাচ ফি দেওয়া হবে বলে ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ।




You might also like!