Game

2 years ago

Gukesh D: আনন্দের ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন গুকেশ, হলেন দেশের ১ নম্বর দাবাড়ু

Gukesh D (Collected)
Gukesh D (Collected)

 

নয়াদিল্লি, ৪ আগস্ট : দাবার জগতে ভারতের অন্যতম উজ্জ্বল প্রতিভা ১৭ বছরের গুকেশ ডি। গুকেশের মেন্টর দাবার কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ । এবার নিজের মেন্টরকেই ছাপিয়ে গেলেন। তিনি ভেঙে দিলেন মেন্টর বিশ্বনাথ আনন্দের ৩৬ বছরের লাইভ রেটিং রেকর্ড। সেই সঙ্গে হয়ে গেলেন দেশের ১ নম্বর চেস খেলোয়াড়।

বাকুতে অনুষ্ঠিত ফিডে চেস বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করার সঙ্গে সঙ্গেই বিশ্বনাথের রেকর্ড ভেঙে দেন গুকেশ। তিনি ইস্কানদারোকে হারিয়ে ২৭৫৫.৯ লাইভ ব়্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেন গুকেশ। সেই সঙ্গে নিজের মেন্টর আনন্দের ২৭৫৪.০-কে ছাপিয়ে যান।

এ বছরই গুকেশ দাবা ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করেন৷ ফিডের মাসিক তালিকার উপর ভিত্তি করে তাঁর বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং হল ১১৷

You might also like!