Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Goutam Gambhir: পছন্দ ফুচকা আর এগরোল, কেন কলকাতায় কামব্যাক, জানালেন গৌতম গম্ভীর

Goutam Gambhir
Goutam Gambhir

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। সেই গৌতম গম্ভীর এবার কেকেআরের মেন্টর হয়ে ফিরছেন। কেন লখনউ ছেড়ে কেকেআরে ফিরলেন।তাঁর কলকাতার সেরা স্ট্রিট ফুড কি। জানালেন প্রাক্তন নাইট অধিনায়ক।

ভক্তদের একটি প্রশ্নোত্তর পর্বের গম্ভীরকে প্রশ্ন করেন অনুরাগীরা। জবাবে গম্ভীর জানিয়েছেন, এটা তো হওয়ারই ছিল। শাহরুখ খান একটা পরিবার। কেকেআর তাঁর কাছে আবেগ। দলে ফিরতে পেরে তিনি উত্তেজিত, তাও জানিয়েছেন গম্ভীর। স্ট্রিট ফুড নিয়ে প্রশ্ন করা হয় গম্ভীরকে। গম্ভীর রাখঢাক না করে জানিয়ে দেন, ফুচকা আর এগরোলই তাঁর পছন্দের স্ট্রিট ফুড।

কেকেআর তাঁর কাছে কেন এত আবেগের। তাও জানিয়েছেন গম্ভীর। জানান, ২০১৪ আইপিএলে রান পাচ্ছিলেন না। সেই সময় শাহরুখ নিজে তাঁকে ডেকে জিজ্ঞাসা করেন, কোথায় সমস্যা হচ্ছে। তখন নিজেকে বসানোর কথা ভাবছিলেন গম্ভীর। কিন্তু কিং খান তাঁকে অনুরোধ করেন, যেন কোনও ভাবেই নিজেকে না বসান গম্ভীর। সেবার টানা দু-তিন ম্যাচে হাফসেঞ্চুরি করেন গম্ভীর।

You might also like!