Game

3 years ago

World test chempionship:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নামার আগেই ভাল খবর এল রোহিতদের কাছে

Good news come before World test chempionship
Good news come before World test chempionship

 

মুম্বই, ৯ এপ্রিল : গত বার আইপিএলে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এবার তিনি আইপিএলেই নেই। রয়েছেন অনেক দূরে। ভারতের প্রথম সারির সব ক্রিকেটারই যখন আইপিএল নিয়ে ব্যস্ত তখন চেতেশ্বর পুজারা রয়েছেন সুদূর ইংল্যান্ডে। তিনি সেখানে কাউন্টি খেলতে গিয়ে শতরান করলেন। কাউন্টিতে সাসেক্সের হয়ে ডারহামের বিরুদ্ধে ১৩৪ বলে এই শতরান করেছেন পুজারা। ব্রাইডন কার্সের বলে পর পর দু’টি চার মেরে শতরান পূরণ করেন তিনি। ১৩৪ বলে শতরান করেছেন পুজারা। ১৩টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো পুজারার ইনিংস। টম ক্লার্কের সঙ্গে ১১২ রানের জুটি গড়েছেন তিনি।

পুজারার প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ছিল পুজারার ৫৭তম শতরান। ২৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। ১৮ হাজারের বেশি রান রয়েছে তাঁর। গড় ৫১-র বেশি। কাউন্টির সঙ্গে পুজারার অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। গত বছর কাউন্টিতে ভাল খেলেই ভারতের টেস্ট দলে ফিরেছিলেন তিনি। এ বারও জুন মাসে লর্ডসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে পূজারার এই সেঞ্চুরি ভারতীয় দলকে একটা সুখবর দিল।

গত মরসুমে কাউন্টিতে ভালো সাফল্য পেয়েছেন পুজারা। আটটি ম্যাচে ১০৯৪ রান করেছিলেন তিনি। গড় ছিল ১০৯.৪০। পাঁচটি শতরান ছিল তাঁর নামের পাশে।

উল্লেখ্য সামনের জুন মাসে লর্ডসে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার। ভারতের টেস্ট দলে পূজারার থাকার কথা।

You might also like!