Game

2 years ago

FIFA:ফিফার বিরুদ্ধে মামলা করে হেরে গেলেন ফুটবল এজেন্টরা

Football agents lost the case against FIFA
Football agents lost the case against FIFA

 

জুরিখ, ২৬ জুলাই :বিশ্ব ফুটবলে দলবদলের বাজারে প্রতিবছর ফুটবলাররা একটি ক্লাব থেকে বিক্রি হন অন্য ক্লাবে। আর ফুটবলারদের এই বেচাকেনার তদারকির কাজটা করে থাকেন ফুটবল এজেন্টরা। সাম্প্রতিক কালে এই সব এজেন্টরা বেশ প্রভাবশালী হয়ে উঠেছেন। তারকা ফুটবলারদের সঙ্গে এদের সম্পর্কটা দারুন গড়ে উঠেছে।

এবার ফিফার কাছ থেকে এইসব এজেন্টরা বড় ধরনের ধাক্কা খেলেন। কমিশন নেওয়ার ক্ষেত্রে ফিফার নির্ধারণ করে দেওয়া হার এবং এজেন্ট হওয়ার জন্য পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করার নিয়মের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে এজেন্টরা হেরে গেছেন। সিএএসের রায় ফিফার পক্ষে গেছে। এর ফলে এখন থেকে নির্ধারিত কমিশন হার মেনেই কাজ করতে হবে এজেন্টদের। সেই সঙ্গে এজেন্টদের বসতে হবে এজেন্ট হওয়ার পরীক্ষায়।

উল্লেখ্য এজেন্টদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য গত জানুয়ারি থেকে নতুন নীতি প্রণয়ন করে ফিফা। অক্টোবরে কার্যকর হওয়া ফিফার এই আইনে বলা হয়েছে, ফুটবলারদের দলবদলের ক্ষেত্রে ফিফার নির্ধারিত কমিশনের বেশি নেওয়া যাবে না এবং কেউ এজেন্ট হতে চাইলে তাঁকে পরীক্ষায় পাস করতেই হবে। ফিফার এই আইন মানতে চাননি এজেন্টরা।

তাদের সংগঠন প্রফেশনাল ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশন (পিআরওএফএএ) এই নীতির বিরুদ্ধে সিএএসে আপিল করেছিল। কিন্তু আপিলেও ফিফার পক্ষ রায় গেছে।


You might also like!