Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Diego Maradona Death : খুন করা হয়েছিল বাবাকে! দাবি মারাদোনা পুত্রের

Diego Maradona (File Picture)
Diego Maradona (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৬০ বছর বয়সে  ২০২০ সালে ফুটবলের কিংবদন্তী তারকা  দিয়েগো মারাদোনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও, তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কের সূত্রপাত হয়েছে।

প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে দিয়েগো মারাদোনার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। বলা হয়েছিল যে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে এই আর্জেন্তিনাইন ফুটবলারের মৃত্যু হয়েছে। কিন্তু, তাঁর মৃত্যুর পর উঠেছে একাধিক প্রশ্ন। এমনকী, তাঁর চিকিৎসা প্রক্রিয়া নিয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। এই সন্দেহ অবসান করতে মারাদোনার চিকিৎসক এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ তদন্তও করা হয়। 

সম্প্রতি একটি ইন্টারভিউয়ে দিয়াগো মারাদোনার ছেলে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। দিয়াগো আর্মান্দো মারাদোনা জুনিয়র বলেছেন যে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। এবং যিনি হত্যা করেছেন করেছেন, তাঁকে খুব ভালো করেই চেনেন। এই কথাটি শোনামাত্রই গোটা ফুটবল বিশ্বে হইহই পড়ে গিয়েছে।

তিনি বললেন, 'এখনও তদন্ত চলছে। আমরা অর্থাৎ ওর সন্তানেরা আর্জেন্তিনার বিচারব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রেখেছি। আমার দৃঢ় বিশ্বাস যে ব্যাপারটা এত সহজে শেষ হবে না।' তিনি আরো বলেন, 'ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। কিন্তু, কে মেরেছে সেটা বলা আমার কাজ নয়। এই ব্যাপারে আমার নিজস্ব একটা ধারণা রয়েছে। কিন্তু, আমি সেটা বলতে পারব না। ওরা আমার বাবাকে বাঁচাতে পারলেও, তা না করে বাবাকে নিজের ভাগ্যের উপরেই ছেড়ে দিয়েছিল। আমি একটা কথা বলতে পারি যে জীবনের শেষদিন পর্যন্ত আমি সুবিচারের জন্য লড়াই করে যাব।'

সর্বশেষ দিয়াগো আর্মান্দো মারাদোনা জুনিয়র বললেন, 'বাবা চলে যাওয়ার পর আমার জীবনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। সেটা কখনই আমাকে ছেড়ে যাবে না। কিন্তু, গোটা বিশ্ব যেভাবে ওঁকে ভালোবাসা দিয়েছে, তা এই শূন্যস্থান কিছুটা হলেও ভরাট করতে পেরেছে। আমি একেবারেই মনে করি না যে বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল। জীবনে কোনওদিন একথা মেনেও নিতে পারব না। এটা একেবারেই সঠিক সময় নয়।'

You might also like!