Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Africa Cup: আফ্রিকা কাপ অব নেশনস সালাহর পর মানেরও বিদায়

Africa Cup
Africa Cup

 

আইভরিকোস্ট, ৩০ জানুয়ারি  : নাটকীয় লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের ফেভারিট দলটিকে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছে স্বাগতিক আইভরিকোস্ট। ম্যাচের ৪ মিনিটেই হাবিব দিয়ালোর গোলে এগিয়ে যায় সেনেগাল। এই লিড তারা ধরে রাখে ৮৬ মিনিট পর্যন্ত। কিন্তু ফ্রাঙ্ক কেসির পেনাল্টি গোলে ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে আইভরিকোস্ট। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি আর কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আইভরিকোস্ট প্রথম পাঁচ শটের সব কটি গোল করে। কিন্তু সেনেগালের হয়ে গোল করতে ব্যর্থ হন মুসা নিয়াখাতে। আর এতেই সেনেগাল বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।


You might also like!