Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Shoaib Malik: তৃতীয় বিয়ে মানতে নারাজ পরিবার, বিপিএল ছেড়ে মাঝপথেই বাড়ি ফিরলেন শোয়েব মালিক

Shoaib Malik
Shoaib Malik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শোয়েব মালিককে নিয়ে বিতর্ক চলছে তো চলছেই। প্রথমে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ করে সানা জাভেদকে বিয়ে করা। তারপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে এক ওভারে তিনটি নো বল করা৷ এবার টুর্নামেন্টের মাঝপথেই তিনি খেলা ছেড়ে চলে গেলেন দুবাইয়ের বাড়িতে। বিপিএলে আর খেলবেনই না তিনি।

শোয়েব মালিকের পরিবর্তে দুই নতুন ক্রিকেটারকে দলে নিয়েছে তাঁর বিপিএল টিম ফরচুন বরিশাল। জানা গিয়েছে, শোয়েবের তৃতীয় বিয়ে মেনে নিতে নারাজ তাঁর পরিবার৷ পারিবারিক সংকট মেটাতেই তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে তাঁকে।

বিপিএলে একেবারেই ভালো ছন্দে ছিলেন না শোয়েব৷ রান পাননি৷ বোলিংও তথৈবচ। ঢাকা পর্বের খেলা শেষ হতেই দুবাইয়ের বিমান ধরেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল, টুর্নামেন্টের সিলেট পর্ব শুরু হওয়ার আগে তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু ফরচুন বরিশাল বিবৃতি দিয়ে জানিয়েছে, শোয়েব আর বিপিএলে খেলবেনই না। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে আহমেদ শেহজাদ এবং আকিফ জাভেদকে

You might also like!