Breaking News

 

Game

2 years ago

Fakhr Zaman:শচীন, কোহলি ও পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসালেন ফখর

Fakhr Zaman
Fakhr Zaman

 

বেঙ্গালুরু, ৫ নভেম্বর : এক পঞ্জিকা বর্ষে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে ৪টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকার, কোহলি, রিকি পন্টিং, ডেসমন্ড হেইনসদের। সেই রেকর্ডে আজ ভাগ বসালেন পাকিস্তানের ফখর জামান।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১২৬ রান করেছেন । অসাধারণ ইনিংস।তার ইনিংসে আছে ৮টি চার ও ১১টি ছয়ের মার। ফখরের এই ইনিংসে ভর করেই কিউইদের বিপক্ষে ৪০২ রান তাড়া করে ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতেছে বাবর আজমের দল।

কিউইদের বিপক্ষে বছরের শুরুর দিকে টানা তিন ম্যাচে ১০১, ১১৭ ও ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।এক বছরে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বপ্রথম চারটি সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনস। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি সেঞ্চুরি করেছিলেন লিটিল মাস্টার শচীন টেন্ডুলকার। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪টি সেঞ্চুরি করেছিলেন বিরাট।

You might also like!