Game

3 years ago

Ex Indian cricketer Sudhir Nayak : প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটার সুধীর নায়েক

Ex Indian cricketer Sudhir Nayak expired
Ex Indian cricketer Sudhir Nayak expired

 

মুম্বই, ৬ এপ্রিল  : বেশ কিছু দিনের অসুস্থতার পর বুধবার মুম্বইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার সুধীর নায়েক-র। বয়স হয়েছিল ৭৮। বৃহস্পতিবার মুম্বই ক্রিকেট সংস্থা পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

ভারতের ক্রিকেট জগতে সুধীর যথেষ্ট পরিচিত ছিলেন। ১৯৭০-৭১ সালে মুম্বইকে রঞ্জি জিতিয়েছেন। সেই মরসুমে সুনীল গাওস্কর, অজিত ওয়াদেকর, দিলীপ সরদেশাই এবং অশোক মাঁকড়ের মতো ক্রিকেটার না থাকা সত্ত্বেও রঞ্জি জেতে মুম্বই। আশ্চর্যজনক ভাবে তাঁরা ফিরে আসার পরের মরসুমে প্রথম একাদশ থেকে বাদ পড়েন সুধীর।

টেস্ট অভিষেক ১৯৭৪ সালে। ইংল্যান্ড সফরে বার্মিংহাম টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। সেই ম্যাচে অর্ধশত রান (৭৭) করেন দ্বিতীয় ইনিংসে।

৮৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে ৪৩৭৬ রান করেছেন তিনি। একটি দ্বিশতরান-সহ সাতটি শতরান রয়েছে। সেই বছরই তিনটি টেস্টে খেলেন তিনি। পরে আর জাতীয় দলে ডাকা হয়নি। ভারতীয় বোর্ড বরাবর তাঁর প্রতি বিমাতৃসুলভ আচরণ করেছে। একবার ইংল্যান্ডে গিয়ে লন্ডনের একটি দোকান থেকে দু’জোড়া মোজা চুরি করার অভিযোগ ওঠে ছিল সুধীরের বিরুদ্ধে। বোর্ড তাঁর পাশে দাঁড়ায়নি। ক্ষমা চাইতে বাধ্য হন সুধীর। আত্মজীবনীতে সুনীল গাওস্কর লিখেছিলেন, বোর্ডের উচিত ছিল আইনজীবী নিয়োগ করে সুধীরের হয়ে প্রতিবাদ করা।

অবসরের পর কোচিংয়ে জড়িয়ে যান। ভারতের সেরা পেস বোলার জাহির খানকে তিনিই এনেছিলেন।


You might also like!