Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

English Premier League 2024 : ইংলিশ প্রিমিয়ার লিগ : ক্রিস্টালকে উড়িয়ে দিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল

Arsenal in third place by blowing Crystal (Collectesd)
Arsenal in third place by blowing Crystal (Collectesd)

 

লন্ডন, ২১ জানুয়ারি : গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ৫ ম্যাচের ৩টিতেই হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারিয়েছিল আর্সেনাল। কিন্তু এক সপ্তাহ ছুটি কাটিয়ে মাঠে ফিরে অনবদ্য ফুটবল খেললো মিকেল আরতেতার দল।গত ডিসেম্বর মাসটা পারলে হয়ত ভুলে যেতে চাইবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে লিগ ম্যাচে ৫-০ গোলে জিতেছে আর্সেনাল। গাব্রিয়েল মাগালিয়াইস দলকে এগিয়ে নেওয়ার পর প্যালেস গোলরক্ষকের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে।

এরপর দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো ট্রোসার্ড ব্যবধান আরও বাড়ানোর পর শেষ দিকে দুই গোল করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। এই জয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট গানারদের। সমান ম্যাচে সমান ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাস্টন ভিলা। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২০ ম্যাচে ৪৫। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

You might also like!