Game

2 years ago

Ashes 2023: অ্যাশেজ শেষে সৌজন্যমূলক ড্রিঙ্কস নিয়ে ফের বিতর্কে জড়ালো ব্রিটিস টিম

Ben Stoke (File Picture )
Ben Stoke (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্যাশেজ আর  বিতর্ক যেন সমানুপাতিক,অ্যাশেজ শেষে প্রথা মেনে দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে মদ্যপানের আয়োজন করা হয়। কিন্তু সোমবার সেই অনুষ্ঠানে যায়নি বেন স্টোকসের ইংল্যান্ড দল। অস্ট্রেলিয়া দল অপেক্ষা করছিল তাঁদের জন্য। স্টোকসদের ডাকতেও গিয়েছিলেন স্টিভ স্মিথ। কিন্তু তাঁরা আসেননি। পরে টুইট করে ইংল্যান্ডের না যাওয়ার কারণ ব্যাখ্যা করেন স্টোকস।

ওভালে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন যে, ইংল্যান্ড দল সিরিজ শেষে ড্রিঙ্কস পার্টিতে যায়নি। অস্ট্রেলিয়া দল অনেক ক্ষণ ধরে অপেক্ষা করেছিল তাদের জন্য। স্মিথ বেশ কয়েক বার ইংরেজদের সাজঘরে গিয়ে তাদের ডেকেও এসেছে। কিন্তু ইংল্যান্ড দল দরজা বন্ধ করে রেখেছিল।

মঙ্গলবার স্টোকস টুইটারে লেখেন, “আমাদের দলের দু’জনের শেষ ম্যাচ ছিল। তাই সাজঘরে আমাদের নিজেদের বেশ কিছু অনুষ্ঠান ছিল। সে সব মিটিয়ে ড্রেসিংরুম থেকে বার হতে বেশ কিছুটা সময় লেগেছে। তাই সাজঘরে নয়, আমরা ঠিক করেছিলাম নাইট ক্লাবে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে দেখা করব।”

গোটা সিরিজ জুড়েই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে বিভিন্ন ধরনের লড়াই চলে। কখনও লর্ডসের লং রুমে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে বাগ্‌যুদ্ধ চলে ইংরেজ সমর্থকদের, যা প্রায় হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। কখনও জনি বেয়ারস্টো ক্রিজ ছেড়ে আগে বেরিয়ে আসায় তাঁকে আউট করা নিয়ে বিতর্ক তৈরি হয়।সেই বিতর্কের রেশ থেকে গেল সিরিজ শেষে ও। 

You might also like!