Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

2023 Cricket World Cup:ইনজুরিতে বিশ্বকাপ অনিশ্চিত যেসব ক্রিকেটারের

Cricketers who are unsure of the World Cup due to injury
Cricketers who are unsure of the World Cup due to injury

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : দেখতে দেখতে এসে গেল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে প্রায় সবাই। চলছে বিশ্বকাপের শেষ প্রস্তুতি। কিন্তু দিন যত এগিয়ে আসছে, ততই একের পর এক ইনজুরিতে জড়াচ্ছে দলগুলো। ইনজুরির কারণে বিশ্বকাপ অনিশ্চিত হয়েছে অনেক নামী নামী ক্রিকেটারের। আবার কেউ কেউ ছিটকে গেছেন পুরো বিশ্বকাপ থেকেই। এই ইনজুরি হানা দিয়েছে বিশ্বকাপে অংশ নেয়া প্রায় প্রতিটি দলেরই।

এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের বোলার নাসিম শাহ এশিয়া কাপের শেষ দিকে কাঁধের ইনজুরির জন্য ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এছাড়া বর্তমানে মাঠের বাইরে রয়েছেন হারিস রউফ, ইমাম উল হক ও আঘা সালমান। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও বিশ্বকাপের আগে তাদের কয়েকজন ক্রিকেটার আঘাতে জর্জরিত। পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তাদের মারকুটে ওপেনার জেসন রয়।রয়ের পরিবর্তে সুযোগ মিলছে হ্যারি ব্রুকের আর ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার বেন স্টোকস ও ক্রিস ওকস, স্পিনার আদিল রশিদ ও পেসার মার্ক উড। তবে তাদের সবারই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের সঙ্গে একদিনের সিরিজে খেলতে গিয়ে বুড়ো আঙুলের হাড় ভেঙে গেছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির। আজ তার অস্ত্রপচার হবে। তাকে নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড শিবির। নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামস হাঁটুতে চোট পেয়ে অনেকদিন মাঠের বাইরে ছিলেন। তিনি অবশ্য বিশ্বকাপ দলে ফিরেছেন, কিন্তু বিশ্বকাপে তিনি কতটুকু খেলতে পারবেন সে নিয়ে সংশয় রয়েছে। এছাড়া আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে আছেন তাদের ড্যারেল মিচেল ও ফিন এলেন। তবে বিশ্বকাপের মঞ্চে দুইজনেরই ফেরার আশা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজে হাত ভেঙেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। তাই বিশ্বকাপে তিনি অনিশ্চিত। শেষ পর্যন্ত হেড খেলতে না পারলে তার পরিবর্তে দেখা যেতে পারে মার্নাস লাবুশেনকে। দক্ষিণ আফ্রিকাও রেহাই পায়নি ইনজুরির কবল থেকে। বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন সিসান্দা মাগালা ও এনরিচ নর্টজে। এশিয়া কাপ চলাকালীন ইনজুরির আঘাতে দল থেকে ছিটকে গেছেন লঙ্কান বোলার মাহিশ থিকসানা। হ্যামস্ট্রিং জটিলতায় তার বিশ্বকাপ প্রায় অনিশ্চিত। তবে বর্তমানে ইনজুরিতে থাকা দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বিশ্বকাপে পাওয়ার আশা করছেন শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। ইনজুরি হানা দিয়েছে বাংলাদেশ শিবিরেও। দারুণ ফর্মে থাকা আরেক টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত পড়েছেন ইনজুরিতে। বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র এবাদত হোসেন হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।


You might also like!