Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

Game

2 years ago

English League Cup:দ্বিতীয় স্তরের ক্লাবের কাছে সেমিফাইনালে হারল চেলসি

Chelsea wasteful as second-tier Middlesbrough gains 1-0 first-leg advantage in League Cup semifinal
Chelsea wasteful as second-tier Middlesbrough gains 1-0 first-leg advantage in League Cup semifinal

 

স্টামফোর্ড, ১০ জানুয়ারি : চেলসির সময়টা ভালো যাচ্ছে না। লিগে পয়েন্ট টেবিলে রয়েছে ১০ নম্বরে। এই দুঃসময়ে আবার সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল দ্বিতীয় স্তরের দল মিডলসবার্গের কাছে। ৩৭ মিনিটে মিডলসবার্গের হয়ে একমাত্র গোলটি করেন হেইডেন হ্যাকনে। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে মিডলসবার্গের কাছে চেলসি হেরে গেল ১-০ গোলে। ফলে ফাইনাল ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেল তাদের কাছে।

শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্য তাদের দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় পেতে হবে। অথচ রিভারসাইড স্টেডিয়ামের এই ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল চেলসির। চেলসি বল দখলে রেখেছিল ৭২ শতাংশ। চেলসির ১৮টি আক্রমণের বিপরীতে মিডলসবার্গ আক্রমণ করে মাত্র ৬ বার। অন-টার্গেটে শটও বেশি ছিল চেলসির (৫), মিডলসবার্গের ২।


You might also like!