Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Antonio Lopez Habas: ব্যর্থতার জের; ছাঁটাই ফেরান্দো, মোহনবাগানের নতুন কোচ হলেন হাবাস

Antonio Lopez Habas
Antonio Lopez Habas

 

কলকাতা, ৩ জানুয়ারি : ফেরান্দো বিদায়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। সেটাই হয়ে গেল নতুন বছরের শুরুতে। অর্থাৎ নতুন বছরে মোহনবাগানে হল পালাবদল। এখন ফেরান্দর জায়গায় দলের রিমোট কন্ট্রোল উঠল আন্তোনিও হাবাসের হাতে। সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ।

ফেরান্দোর কোচিংয়ে মোহনবাগান খারাপ করেনি। জিতেছে আইএসএল খেতাব। চলতি মরশুমে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জেতে সবুজ-মেরুন। এএফসি কাপেও শুরুটা দারুণ করেছিল মোহনবাগান। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে। এএফসি কাপ থেকেও ছিটকে যেতে হয় সবুজ-মেরুনকে। এরপর আইএসএল পরপর পাঁচটা ম্যাচ জিতে আইএসএল দারুণভাবে এগোচ্ছিল মোহনবাগান। কিন্তু ঘটে গেল ছন্দপতন। এফসি কাপ থেকে বিদায়ের পর আইএসএল-এ টানা তিন ম্যাচে হারের পর চাকরিটা যায় যায় ছিল। সেটাই ঘটে গেল আজ। ফেরান্দোর চাকরি নট করে দিলেন মোহনবাগান কর্মকর্তারা। হাবাসের কাজটা কিন্তু খুবই কঠিন। তিনি কতটা সফল হবেন সেটা এখন সবাই বলবে।


You might also like!