Game

2 years ago

East Bengal:ইস্টবেঙ্গল দিবসে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুন্নার স্ত্রী সুরভী ও দুই ফুটবলার

Bangladeshi Munna's wife Surbhi and two footballers will be present on East Bengal Day
Bangladeshi Munna's wife Surbhi and two footballers will be present on East Bengal Day

 

কলকাতা, ৩১ জুলাই : আগামীকাল পহেলা আগস্ট উপমহাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিতে আসছেন বাংলাদেশের চারজন ফুটবলার, একজন সংগঠক ও একজন সংগীত শিল্পী। বাংলাদেশের যারা ইস্টবেঙ্গল ক্লাবের সংবর্ধনা পাচ্ছেন তারা হলেন- ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, প্রয়াত ফুটবলার মোনেম মুন্না, রুমি রিজভি করিম, গোলাম গাউস, আবাহনীর পরিচালক হারুনুর রশিদ ও সঙ্গিত শিল্পী মেহরিন মাহমুদ।

আজ দুপুরে কলকাতা এসে পৌঁছেছেন ইস্টবেঙ্গলের হয়ে খেলা ফুটবলার গোলাম গাউস। তার সঙ্গে আছেন প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম এবং আবাহনীর পরিচালক হারুনুর রশিদ। উল্লেখ্য বাংলাদেশের যে ক’জন ফুটবলার কলকাতা লিগে খেলেছেন তাদের মধ্যে বেশি সাড়া জাগিয়েছিলেন মোনের মুন্না। কলকাতায় আজও মোনেম মুন্নার জনপ্রিয়তা আকাশচুম্বী।



You might also like!