Breaking News

 

Game

2 years ago

ICC WC 2023 : বাবরদের কাটা ঘায়ে নুনের ছিটে বীরুর! পাকিস্তানকে ট্রোল করে পোস্ট, কী লিখলেন বীরু?

Virender Sehwag- Babar Azam (File Picture)
Virender Sehwag- Babar Azam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অঙ্কের হিসেবে বাবর আজমদের ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। পাকিস্তান শেষ পর্যন্ত জ্বলে উঠলেও তা হয়ত কাজে লাগবে না।  এবার বাবরদের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। 

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ শেহওয়াগ। পাকিস্তানকে ট্রোল করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। এবার পাকিস্তানকে আবার ট্রোল করলেন শেহওয়াগ।  পোস্ট শেহওয়াগ একটি ছবি আপলোড করেন। যেখানে লেখা, ‘বাই বাই, পাকিস্তান।’ ক্যাপশনে তিনি লেখেন, ‘পাকিস্তান জিন্দাভাগ। যা ছিল তা এই পর্যন্তই। আশা করি তোমরা বিরিয়ানি আর আতিথেয়তা উপভোগ করেছ। বিমানে সাবধানে বাড়ি ফিরো।’  

১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে তারা। এই ম্যাচটা তো জিততেই হবে পাকিস্তানকে। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জেততে হবে। যা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতে পারলেই মিলবে বিশ্বকাপের টিকিট টু সেমিফাইনাল।  

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরে যাওয়ায় আশা শেষ হয়ে যায় পাকিস্তানের। তবে পাকিস্তান কিন্তু ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ অবধি লড়াই করার চেষ্টা চালাবে পাকিস্তান।  

You might also like!