Breaking News

 

Game

2 years ago

ICC Wc 2023 : আজ ছন্নছাড়া ইংল্যান্ডের সামনে দুরন্ত ফর্মের অজিরা, এই ম্যাচে হতে পারে যে রেকর্ডগুলি

Australia  vs England ICC WC 2023 ( File picture)
Australia vs England ICC WC 2023 ( File picture)

 

আমেদাবাদ, ৪ নভেম্বর : এক ঝলকে দেখে নিন এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

জস বাটলারঃ একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য জস বাটলারের প্রয়োজন আর ৭২ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি স্টাম্পিং পূর্ণ করার জন্য তার প্রয়োজন আর ২টি স্টাম্পিং।

জো রুট: ৫০ ওভারের ক্রিকেটে ৫০টি ছক্কার রেকর্ড গড়া থেকে একটি ছয় দূরে রয়েছেন জো রুট।

বেন স্টোকস: ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস একদিনের ক্রিকেটে ১০০টি ছক্কার রেকর্ড গড়া থেকে ২টি ছয় দূরে রয়েছেন। সেইসঙ্গে একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য স্টোকসের ব্যাটে আর চাই ৯১ রান।

স্টিভ স্মিথ : ওডিআই বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলকে ছুতে গেলে স্টিভ স্মিথকে করতে হবে আর ৫ রান।

মার্কাস স্টইনিস: একদিনের ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলফলক ছুঁতে হলে মার্কাস স্টইনিসকে নিতে হবে আর ৪টি উইকেট।

ট্রাভিস হেড: একদিনের ক্রিকেটে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য ট্রাভিস হেডের চাই আর ৩টি ছয়।

You might also like!