Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Argentina : চিলিকে উড়িয়ে দিয়েও এখনও অলিম্পিক নিশ্চিত নয় আর্জেন্টিনার

Argentina (Symbolic Picture)
Argentina (Symbolic Picture)

 

চিলি, ৩১ জানুয়ারি : আগামী অলিম্পিকের জন্য জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনও অলিম্পিকে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে পারেনি। বুধবার সকালে সকলে তাকিয়ে ছিল কনমেবলের আরেক পরাশক্তির দল আর্জেন্টিনার দিকে। প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের এই ম্যাচে চিলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তা সত্ত্বেও এখনো অলিম্পিকে আর্জেন্টিনার জায়গার রাস্তা নিশ্চিত হয়নি।

প্রাক-অলিম্পিক কনমেবল অঞ্চলের গ্রুপ 'বি' -র এই ম্যাচটি জিতে অবশ্য বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা, তবে তাদের সমান পয়েন্ট রয়েছে প্যারাগুয়েরও। যাদের বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে আর্জেন্টিনা প্রথম গোল করে প্রথমার্ধের শেষ মিনিটে । গোল করেন থিয়াগো আলমাদা। দ্বিতীয় হাফে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সেই আলমাদা। এর চার মিনিট পর গোল পান সান্তিয়াগো কাস্ত্রো। ম্যাচ শেষের এগারো মিনিট আগে গোল করেন অ্যারন কুইরোস। আর ম্যাচের ৯০ মিনিটে চিলির কফিনে শেষ গোলটি করেন লুসিয়ানো গন্ডু।

এই বড় জয়ের পরেও অলিম্পিকে খেলা এখনো নিশ্চিত নয় আর্জেন্টিনার। শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জিততে হবে তাদের। পাশাপাশি প্যারাগুয়ে ও চিলির ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে। যদি উরুগুয়েকে আর্জেন্টিনা হারায়, আর ওপর ম্যাচে প্যারাগুয়ে চিলির বিপক্ষে পয়েন্ট হারায় তাহলে অলিম্পিকে জায়গা নিশ্চিত হবে আর্জেন্টিনার।

You might also like!