Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

AAFC asian cup: এএফসি এশিয়ান কাপ: অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া

AFC Asian Cup: Australia eliminated by South Korea in semi-finals
AFC Asian Cup: Australia eliminated by South Korea in semi-finals

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে চলে গেল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৪২ মিনিটে ক্রেগ গডউইনের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় শেষ মুহূর্তে বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে অস্ট্রেলিয়ার বক্সে সনকে ফেলে দেন লুইস মিলার। পেনাল্টি পায় কোরিয়া। সেখান থেকে গোল করেন হাওয়াং হি-চ্যান।

কোরিয়া ১-১ গোলে সমতা আনার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে অস্ট্রেলিয়ার বক্সে ফ্রি কিক পায় ইয়ুর্গেন ক্লিন্সমানের দল। এই ফ্রি কিক থেকে বাঁকানো শটে গোল করে দক্ষিণ কোরিয়াকে দুর্দান্ত জয় এনে দেন সন। এবার সেমিফাইনালে ক্লিন্সমানের দল মুখোমুখি হবে জর্ডানের।

You might also like!