Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Adidas revealed World Cup Jersey: বিশ্বকাপে রোহিতদের জার্সি প্রকাশ করল অ্যাডিডাস

Adidas  released Team India's jersey  (Collected)
Adidas released Team India's jersey (Collected)

 

দুবাই : একদিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি বুধবার প্রকাশ করল ‘অ্যাডিডাস’। জার্সির পাশাপাশি ভারতীয় দলের জন্য একটি গানও প্রকাশ করেছে অ্যাডিডাস। সেই গানটি গেয়েছেন র‍্যাপার রফতার।

এই জার্সি এখনকার জার্সির মতোই। তবে এই জার্সিতে সামান্য দুটি বদল হয়েছে। ভারতীয় দল এখন যে জার্সি পরে তাতে তিনটি তারা আছে। ১৯৮৩ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য দুটি তারা এবং আরেকটি তারা ২০০৭ টি-২০ বিশ্বকাপের। কিন্তু এবারে নতুন জার্সিতে থাকবে দুটি তারা। দুবার এক দিনের বিশ্বকাপ জেতার দু’টি তারা রাখা হয়েছে এই জার্সিতে।

এছাড়া আরেকটি বদল করা হয়েছে জার্সিতে। এখনকার জার্সিতে যেখানে কাঁধের কাছে সাদা রঙের তিনটি লম্বা দাগ রয়েছে সেখানে ভারতের জাতীয় পতাকার আদলে গেরুয়া, সাদা ও সবুজ রং করা হয়েছে। অর্থাৎ জাতীয়তাবাদের ছোঁয়া রাখা হচ্ছে রোহিতদের জার্সিতে।

অ্যাডিডাসের এই জার্সি প্রকাশের সঙ্গে সঙ্গে একটি থিম সংও প্রকাশ করা হয়েছে। গানটির নাম ‘৩ কা স্বপ্না’। গানটি ভিডিওতে গেয়েছেন জনপ্রিয় র‍্যাপার রাফতার। ভিডিও-তে দেখা যাচ্ছে রোহিত, বিরাট, হার্দিক, জাদেজা-সহ ভারতীয় দলের তারকারা অভিনয় করেছেন।

You might also like!