Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিকে ১৯ জন শুটারের যাওয়া নিশ্চিত হল

Paris Olympics  2024 (File Poicture)
Paris Olympics 2024 (File Poicture)

 

কুয়েত, ২১ জানুয়ারি : প্যারিস অলিম্পিকের জন্য ১৯ জন শুটারের যাওয়া নিশ্চিত হল। আরও কয়েক জন ভারতীয় শুটার প্যারিস অলিম্পিক্সের টিকিট পেতে পারেন। আগামী ২৬ শে জুলাই থেকে ১১ আগস্ট প্যারিসে অলিম্পিক অনুষ্ঠিত হবে।

কুয়েতে এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে মহিলা এবং পুরুষদের স্কেট ইভেন্টে রুপো জিতেছেন রাইজা এবং নারুকা। তাঁদের এই সাফল্য আগামী অলিম্পিক্স শুটিংয়ে ভারতের আরও দু’জন শুটারের প্রতিনিধিত্ব নিশ্চিত হল। ১ পয়েন্টের জন্য সোনা জিততে পারেননি নারুকা। তিনি প্রতিযোগিতা শেষ করেন ৫৬ পয়েন্টে। আর ৫৭ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন চিনা তাইপের মেঙ ইউয়ান লি। অন্য দিকে, রাইজা ফাইনালে একটা সময় ৫২পয়েন্ট করে দ্বিতীয় হয়েছেন। চিনের জিনমেই গাও ৫৬ পয়েন্ট স্কোর করে প্রথম হয়ে সোনা জিতেছেন।

উল্লেখ্য, টোকিয়ো অলিম্পিক্সে ভারতের ১৫ শুটার অংশগ্রহণ করেছিলেন। আগে কোনও অলিম্পিক্সে এত জন শুটার অংশগ্রহণ করেননি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় শুটারেরা।


You might also like!